Weather Update: আকাশ পরিষ্কার হতেই নামল তাপমাত্রা, বইছে উত্তরে হাওয়া! বাংলা আবহাওয়ার আপডেট একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে শীতল উত্তরে হাওয়া। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার প্রায় সব জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা কমেছে। নতুন বছরের শুরুতে তা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের।
সকাল থেকে আকাশ পরিষ্কার। সঙ্গে রয়েছে শীতল উত্তরে হাওয়া। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার প্রায় সব জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা কমেছে। নতুন বছরের শুরুতে তা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রির মতো নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে। তবে তার পরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা চলে যেতে পারে ১০ থেকে ১২ ডিগ্রিতে। তবে এর পরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা এবং আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারের ন্যূনতম তাপমাত্রা প্রায় এক ডিগ্রির মতো কমেছে। বৃহস্পতিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর এদিন তা কমে হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.৩)
বালুরঘাট (১২)
বাঁকুড়া (১৬.৪)
ব্যারাকপুর (১৫.৬)
বহরমপুর (১০.৪)
বর্ধমান (১৬)
ক্যানিং ( ১৭.৪)
কোচবিহার ( ১৩.১)
দার্জিলিং (১.৮)
দিঘা ( ১৬)
কলকাতা (১৬.৬)
মালদহ ( ১৫.১)
পানাগড় ( ১৫.১)
শিলিগুড়ি ( ১৩.৬)
শ্রীনিকেতন (১৪.৪)

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
৩ জানুয়ারির মধ্যে পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় এবং সংলগ্ন পশ্চিম উত্তর প্রদেশের অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করা হয়েছে। এছাড়াও ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম হিমালয় তথা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ফের প্রভাব ফেলতে চলেছে। যার জেরে উল্লিখিত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications