তীব্র দহন থেকে সাময়িক স্বস্তির পূর্বাভাস! বাংলার জেলাগুলির কোথায় কবে বৃষ্টি, একনজরে আবহাওয়ার আপডেট
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও মিলতে পারে। একটি অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দি
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও মিলতে পারে। একটি অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অর্থাৎ ৩০ মার্চ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় গিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সব হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে সমতল এলাকায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবারের থেকে এই তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৪)
বালুরঘাট ( ২১.৪)
বাঁকুড়া ( ২২.৮)
ব্যারাকপুর (২৪.৮)
বহরমপুর (২৫.৪)
বর্ধমান (২২.৮)
ক্যানিং (২৫.৪)
কোচবিহার ( ২২.৬)
দার্জিলিং ( ১১.৪)
দিঘা (২৬)
কলকাতা ( ২৫.৯)
মালদহ (২৪.৪)
পানাগড় (২৩.২)
পুরুলিয়া (২২.৫)
শিলিগুড়ি (২১.৪)
শ্রীনিকেতন (২৩.৯)

তাপপ্রবাহের পূর্বাভাস
এদিন জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ হরিয়ানা এবং দিল্লিতে এদিন ছাড়াও ৩০ মার্চেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়ছে। সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ, উথ্তর মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াডায় ৩১ মার্চের মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশায় ৩০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications