Weather Update: তাপমাত্রা ছুটছে ৪৫-এর দিকে! স্বস্তি মিলতে পারে কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক শীতল থাকলেও, দক্ষিণবঙ্গের সেই তপ্তই। তাপমাত্রা ছুটছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের দিকে। তবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর

উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক শীতল থাকলেও, দক্ষিণবঙ্গের সেই তপ্তই। তাপমাত্রা ছুটছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের দিকে। তবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ এপ্রিল শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মে রবিবার সকালের মধ্যে উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্তা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ এপ্রিল শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শনিবার বেলার দিক থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মে রবিবার সকালের মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আর ১ মে দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লিখিত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 যেসব জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে

যেসব জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার তিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির ওপরে। এর মধ্যে বাঁকুড়ায় ৪২.৪ (+৪.৫), পুরুলিয়ায় ৪৪.৩ (+৬.৫), ঝাড়গ্রামে ৪২ (+৪.৫)।

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া

গত কয়েকদিনের মতো এদিনও কলকাতায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিত আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৮৫%। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার থেকে মঙ্গলবার কলকাতার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ( ২৭.৩)
বহরমপুর ( ২৭)
বাঁকুড়া (২৭.১)
বর্ধমান ( ২৫.৬)
কোচবিহার (২৩.৪)
দার্জিলিং (১৪)
দিঘা ( ২৭.৫)
কলকাতা (২৮.৫)
মালদহ ( ২৫.৯)
শিলিগুড়ি ( ২৫.১)
শ্রীনিকেতন (২৬.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+