Weather Update: উপকূলের আকাশে মেঘের ঘনঘটা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

শনিবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। তবে অস্বস্তির গরম রয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিনের পাশাপাশি, রবিবারেও দক্ষিণবঙ্গেরবিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহা

শনিবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। তবে অস্বস্তির গরম রয়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিনের পাশাপাশি, রবিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ মে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থখেকে মাঝারিবৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মে রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি
বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আপাতত দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

কেরলে ২-৩ দিনের মধ্যেই বর্ষা

কেরলে ২-৩ দিনের মধ্যেই বর্ষা

সময়ের আগেই বর্ষার আগমন হয়েছে আন্দামানে। বলা হয়েছিল ২৬-২৭ মে নাগাদ বর্ষার আগমন হতে পারে কেরলে। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে মাস শেষে আগেই
বর্ষার আগমন হতে চলেছে কেরলে। এর জন্য অনুকূল পরিবেশ তৈরি। মৌসুমী বায়ু ইতিমধ্যেই দক্ষিণ আরবসাগর, মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এসে পড়েছে। উপগ্রহ চিত্র থেকে
দেখা গিয়েছে কেরলের উপকূলের আকাশে মেঘের ধনঘটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ দিনের মধ্যেই কেরলে বর্ষার আগমন হতে চলেছে। সাধারণভাবে কেরল
বর্ষার আগমন হয় ১ জুনের আশপাশের সময়ে।
অন্যদিকে আগামী ৫ দিন পূর্বের রাজ্যগুলি, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সগ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+