Weather Update: একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রির বেশি! কনকনে ঠান্ডায় বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) বাধা কাটিয়ে আকাশ পরিষ্কার। রয়েছে উত্তরে হাওয়া। এক ধাক্কায় কলকাতায় এদিন তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রির বেশি। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও নামব

পশ্চিমী ঝঞ্ঝার (Western Disterbances) বাধা কাটিয়ে আকাশ পরিষ্কার। রয়েছে উত্তরে হাওয়া। এক ধাক্কায় কলকাতায় এদিন তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রির বেশি। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও নামবে। তবে জাঁকিয়ে শীত যে খুব বেশি দিন স্থায়ী হবে না, তারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়বে আর আগামী সপ্তাহে এর জেরে বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে এর পরের দিন তিনেকে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে এর পরের তিন দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। আপাতত কুয়াশা কিংবা ধোঁয়াশার সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে বৃহস্পতিবারের থেকে শুক্রবার এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় তিন ডিগ্রির বেশি কমেছে তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৮ (১২.৭)
বালুরঘাট ১০.৪ (১২.৮)
বাঁকুড়া ১০.৪ (১৩.৫)
ব্যারাকপুর ১৩ (১৭)
বহরমপুর ১০.৪ (১২.৮)
বর্ধমান ১৫.৮ (১৬.৬)
ক্যানিং ১৩ ( ১৬)
কোচবিহার ৫.৬ (১০.১)
দার্জিলিং ০.৫ (১.৪)
দিঘা ১১.৯ (১৪.৩)
কলকাতা ১৩.৭ (১৭.৬)
মালদহ ১১.৩ (১২.৭)
পানাগড় ৯ (১২.৫)
পুরুলিয়া ৭.৯ (১১.১)
শিলিগুড়ি ৬.৮ (১১.২)
শ্রীনিকেতন ৮.৬ ( ১২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+