Weather Update: বইছে উত্তরে হাওয়া, জেলাগুলিতে পারদ পতন! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
সকাল থেকে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। বইছে উত্তরে হাওয়া। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন তাপমাত্রায় বড় পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিভিন্ন জেলায় কুয়াশার পূর
সকাল থেকে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। বইছে উত্তরে হাওয়া। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন তাপমাত্রায় বড় পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিভিন্ন জেলায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। কালিম্পং-এ হতে পারে হাল্কা বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। তবে তারপরে ২ দিনে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। উত্তরবঙ্গের মতোই আগামী দুদিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেধলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় প্রায় ১ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.৭ (১৫.৯)
বালুরঘাট ১২.৮ ( ১২.৮)
বাঁকুড়া ১৩.৫ (১৬.১)
ব্যারাকপুর ১৭ (১৭)
বহরমপুর ১২.৮ (১৩.২)
বর্ধমান ১৬.৬ (১৬.৪)
ক্যানিং ১৬ ( ১৬.৪)
কোচবিহার ১০.১ ( ৮.৬)
দার্জিলিং ১.৪ (২.৪)
দিঘা ১৪.৩ (১৬.৩)
কলকাতা ১৭.৬ (১৬.৭)
মালদহ ১২.৭ ( ১৫.৪)
পানাগড় ১২.৫ (১৬)
পুরুলিয়া ১১.১ (১৪.৫)
শিলিগুড়ি ১১.২ (১০.৬)
শ্রীনিকেতন ১২.৫ (১৫.৭)












Click it and Unblock the Notifications