Weather Update: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধি! বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
এদিন সকাল থেকে রাজ্যের ২০ টি জেলায় ছড়িয়ে থাকা ১০৮ টি পুরসভার ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটগ্রহণের পরিস্থিতি উত্তপ্ত। কার্যত তার সঙ্গে পাল্লা দিয়ে এদিন রাজ্যের সর্বত্রই ন্যূনতম তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। কোনও কোনও জ
এদিন সকাল থেকে রাজ্যের ২০ টি জেলায় ছড়িয়ে থাকা ১০৮ টি পুরসভার ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটগ্রহণের পরিস্থিতি উত্তপ্ত। কার্যত তার সঙ্গে পাল্লা দিয়ে এদিন রাজ্যের সর্বত্রই ন্যূনতম তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া(Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। স সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবারের থেকে এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রির মতো। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮ (১৭.৪)
বালুরঘাট ১৬.৮ (১৪.৪)
বাঁকুড়া ১৮.৩ (১৭.২)
ব্যারাকপুর ১৮.২
বহরমপুর ১৭.৬ (১৭.৪)
বর্ধমান ১৭.৮ (১৭.৬)
ক্যানিং ১৯.৪ (১৭.৬)
কোচবিহার ১২.৯ (১২.৪)
দার্জিলিং ৪.৮ (৪.৪)
দিঘা ১৯.৫ (১৯.৮)
কলকাতা ১৯.৯ ( ১৮.৫)
মালদহ ১৮.৭ (১৭.২)
পানাগড় ১৬.৪ (১৬.২)
পুরুলিয়া ১৮.৫ (১৬.৫)
শিলিগুড়ি ১৩ (১১.৩)
শ্রীনিকেতন ১৭.৩ (১৭.৩)

নিম্নচাপ ও বৃষ্টির পূর্বাভাস
শুধু বাংলাতেই নয়, বিহার, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে আগামী ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে আগামী ২৪ ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications