Weather Update: শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন! তাপপ্রবাহ থেকে রেহাই কবে, কী বলছে আবহাওয়া দফতর
তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বাদ যাচ্ছে না কলকাতাও। সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এদিনও গরম এবং তার সঙ্গে অস্বস্তি বজায় থাকবে। সোমবার রাজ্যে আবহাওয়া দফতরের ১৩ টি কেন্দ্রের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি
তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বাদ যাচ্ছে না কলকাতাও। সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এদিনও গরম এবং তার সঙ্গে অস্বস্তি বজায় থাকবে। সোমবার রাজ্যে আবহাওয়া দফতরের ১৩ টি কেন্দ্রের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। যার মধ্যে বাঁকুড়া ছিল সবার ওপরে। এদিন সেই পরিস্থিতি বজায় থাকতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের। আবহাওয়া দফতর এবং চিকিৎসকরা বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে সময় এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন।

উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভবনা নেই। মঙ্গল ও বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

২ জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া দফতরের তরফে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে বাদ দিলে বাকি জেলাগুলি তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। বুধবার ও বৃহস্পতিবারের জন্য রাজ্যের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। আর সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
আপাতত গরম থেকে রেহাই নেই। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা সোমবারের তুলনায় খানিকটা বেড়েছে। সোমবার যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন সকালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৯ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৪ (২৫.৪)
বহরমপুর ২৭.২ (২৭)
বাঁকুড়া ২৬.৪ (২৬.৩)
বর্ধমান ২৬ (২৬)
কোচবিহার ২৪.৬ (২৩.৩)
দার্জিলিং ১৩.২ (১৩.৪)
দিঘা ২৭.৭ (২৩.৮)
কলকাতা ২৮.৭ (২৮.৩)
মালদহ ২৬.৬ (২৬)
শিলিগুড়ি ২৫.৫ (২৪.৯)
শ্রীনিকেতন ২৬.৭ (২৫.১)












Click it and Unblock the Notifications