Weather Update: ফের বাড়ল তাপমাত্রা, ২ জেলায় হবে বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

ফের বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া

ফের বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর। শনিবার বড়দিন শীতের আমেজ অনেকটাই কমবে। তবে পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরবর্তী জাঁকিয়ে শীতের জন্য।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়দায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী ৪৮ ঘন্টায়। এছাড়াও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা এবং আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। তবে কোনও কোনও জায়গায় কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা খুব সামান্যই বেড়েছে শুক্রবারের তুলনায়। শুক্রবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক বলেই জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৫ (১১.৮)
বালুরঘাট ১১.৮ (১৩.২)
বাঁকুড়া ১২ ( ১০.৮)
ব্যারাকপুর ১২.৮ (১১.৬)
বহরমপুর ১০.৬ (১০.৬)
বর্ধমান ১৩.৪ ( ১২.৮)
ক্যানিং ১৩.৪ (১৩)
কোচবিহার ৭.৬ (৮.৩ )
দার্জিলিং ৩.৪ (৪)
দিঘা ১২.৯ (১২.৪)
কলকাতা ১৪.৪ (১৩.৬)
মালদহ ১৫.৬ (১৫.৫)
পানাগড় ১১.৩ (১০.৭)
শিলিগুড়ি ৯.৪ ( ৯)
শ্রীনিকেতন ১১.৭ ( ১১.২)

বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা

বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা

  • উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে পশ্চিম হিমায়লয়ে কোথাওয় বৃষ্টি, কোথাও তুষারপাত হচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
  • পশ্চিম হিমালয় অঞ্চলে ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
  • ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে। ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+