Weather Update: সকালেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে এদিন সকালেই আবহাওয়া (weather) দফতরের তরফে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় জেলায় ঘন্টায় ৩০-৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে এদিন সকালেই আবহাওয়া (weather) দফতরের তরফে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় জেলায় ঘন্টায় ৩০-৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেল কিংবা সন্ধের দিকে তা অন্য জেলাগুলিতেও যে হতে পারে।

উত্তরবঙ্গের ২ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের ২ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ২ টি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ মে বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ে-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়ে-বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি জেলাগুলিতে দিনের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, এমনটাই বলা হয়েছে এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.১)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৩.৪)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৪ )
দার্জিলিং (১৩)
দিঘা ( ২৬.১)
কলকাতা ( ২৫.২)
মালদহ (২৬.২)
শিলিগুড়ি (২২.৪)
শ্রীনিকেতন (২৩.৬)

রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা

রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা

পশ্চিম থেকে পূর্বে, রাজস্থা থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘন্টায় বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী গিন পাঁচেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+