Weather Update: দু-দিন মধ্যেই আবহাওয়ার পরিবর্তন! আদৌ কি পড়বে জাঁকিয়ে শীত, একনজরে বাংলার আপডেট
সকালে উঠেই মেঘলা আকাশ চোখে পড়েছে সবার। রাতে কোনও কোনও জায়গায় বৃষ্টিও হয়েছে অল্পবিস্তর। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে আরও বেশি। তারপর আবহাওয়া প
সকালে উঠেই মেঘলা আকাশ চোখে পড়েছে সবার। রাতে কোনও কোনও জায়গায় বৃষ্টিও হয়েছে অল্পবিস্তর। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে আরও বেশি। তারপর আবহাওয়া পরিষ্কার হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বুধবার সকালের মধ্যে একমাত্র দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিনের মতো ২৫ জানুয়ারিও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সব কটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিনের মতোই ২৫ জানুয়ারিতেও গাঙ্গেয় পশ্চিমবঙ্দের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের থেকে বেশ কিছুটা কম। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৩ (১৬.৬)
বালুরঘাট ১১.৮ (১১)
বাঁকুড়া ১৫.৪ (১৬.৮)
ব্যারাকপুর ১৫.২ (১৪.৮)
বহরমপুর ১২.৪ (১২.২)
বর্ধমান ১৪.৬ (১৫.৮)
ক্যানিং ১৬.৬ (১৬)
কোচবিহার ১০.৬ (১০.১)
দার্জিলিং ২ (২.৪)
দিঘা ১৬.৩ ( ১৭.৮)
কলকাতা ১৬.৩ (১৬.৮)
মালদহ ১৫.৪ (১৫.৬)
পানাগড় ১৫.১ (১৬)
পুরুলিয়া ১৪.৫ (১৫.১)
শিলিগুড়ি ১০.৮ ( ১২.৮)
শ্রীনিকেতন ১৪.৬ (১৫.৮)

বিহার থেকে ওড়িশার ওপরে অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তর ওড়িশার ওপরে একটি অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যে কারণে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও। শুধু উত্তরবঙ্গেই নয় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ২৫ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ জানুয়ারি নাগাদ ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে বাংলায় শীত পড়লেও, তা জাঁকিয়ে শীত হবে না বলেই আপাতত মনে করছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications