Weather Update: দক্ষিণবঙ্গে আদৌ কি পূরণ হবে বৃষ্টির ঘাটতি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলাকে বাদ দিলে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে, জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায়৫০ শতাংশের
উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলাকে বাদ দিলে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া (Weather) দফতরের তরফে জানানো হয়েছে, জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায়৫০ শতাংশের মতো। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারিবৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাই সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
২৩ ও ২৪ জুলাই উপকূলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই। তবে বৃষ্টি বেশি না হওয়া এবং তাপমাত্রা বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার বজায় থাকবে।

কলকাতা আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৪ (২৬.৯)
বহরমপুর ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া ২৬.৮ (২৬.৮)
বর্ধমান ২৫.৮ (২৬)
কোচবিহার ২৬.১ (২৭.৫)
দার্জিলিং ১৫.৬ (১৬.৬)
দিঘা ২৬ (২৭.৯)
কলকাতা ২৭.৫ (২৭.৬)
দমদম ২৭.৫ (২৭.৭)
কৃষ্ণনগর ২৬.৮ (২৭)
মালদহ ২৬.৬ (২৭.১)
মেদিনীপুর ২৬.৬ (২৭.৬)
শিলিগুড়ি ২৪.৪ (২৫.৪)
শ্রীনিকেতন ২৫ (২৬)

ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য প্রয়োজন বঙ্গোপসাগরে নিম্নচাপ। কিন্তু সেরকম কোনও শক্তিশালী নিম্নচাপ এবছরে এখনও সৃষ্টি হয়নি। তবে এখনও বর্ষার জন্য অগাস্ট ও সেপ্টেম্বর মাস রয়েছে।এই দুই মাসে যদি বৃষ্টির ঘাটতি পূরণ হতে হয়, তবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ।
এই মুহূর্তে ওড়িশা ও সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications