নিম্নচাপ আরও তীব্র, ঘূর্ণিঝড় অশনির রূপ নেওয়ার অপেক্ষায়! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) রূপ নেবে। তবে এর আগে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহা

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) রূপ নেবে। তবে এর আগে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, আবহাওয়া (weather) দফতরের তরফে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার বাদ দিয়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ মার্চ বুধবার সকালের মধ্যে সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও যে তাপমাত্রা থাকবে, তা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.৫ (২২.২)
বালুরঘাট ২৩.২ (২০.৮)
বাঁকুড়া ২৪.৫ (২২)
ব্যারাকপুর ২৪ (২১.৮)
বহরমপুর ২২.৪ (২০.৪)
বর্ধমান ২১ ( ১৯.৪)
ক্যানিং ২১.৪ (২২.৪)
কোচবিহার ২১.১ (২১.১)
দার্জিলিং ১২.২ (১৩.৫)
দিঘা ২৪.৯ (২৩.৬)
কলকাতা ২৫.১ (২৪.১)
মালদহ ২৩ (২৪)
পানাগড় ২৩.২ ( ২২.১)
পুরুলিয়া ২৩.১ ( ২২.১)
শিলিগুড়ি ২২.৩ ( ২২.২)
শ্রীনিকেতন ২৩.৪ (২১.৮ )

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিম রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় ২১ মার্চ তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। এর পর আগামী ৪-৫ দিন দেশের অন্য কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
নিম্নচাপ থেকে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যার জেরে এদিন উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে অতিপ্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+