Weather Update:কুয়াশার দাপটে ট্রেন-বিমান চলাচলে প্রভাব! বৃষ্টির ভ্রুকুটিকে সঙ্গে করে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকেই আকাশ মেঘলা। ভোরে ছিল কুয়াশার দাপট। বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কমে যায়। দমদমে দৃশ্যমানতা ৫০-এর নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক
সকাল থেকেই আকাশ মেঘলা। ভোরে ছিল কুয়াশার দাপট। বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা কমে যায়। দমদমে দৃশ্যমানতা ৫০-এর নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে তাপমাত্রা হ্রাসের আর কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার নাগাদ ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন চারেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার এবং বুধবার আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। যে কারণে এই পরিস্থিতি।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। রবিবারের তুলনায় এদিন তাপমাত্রা সামান্য বেড়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩.৫ ( ১৬.২)
বালুরঘাট ১৩.৪ ( ১৩.৪)
বাঁকুড়া ১২.৮ (১৪.৪)
ব্যারাকপুর ১৪.৮ (১৫.৪)
বহরমপুর ১৩.২ (১৪.২)
বর্ধমান ১৪ (১৬.৪)
ক্যানিং ১৮.৪ (১৬)
কোচবিহার ১০.৪ ( ৯.৭ )
দার্জিলিং ১.২ (৩.৫)
দিঘা ১৬.৫ (১৯.৮)
কলকাতা ১৮ (১৭.৬)
মালদহ ১৪.১ ( ১৬.৩)
পানাগড় ১১.৩ ( ১৪.১)
পুরুলিয়া ১২.৫ ( ১৪.১)
শিলিগুড়ি ১০.৩ (৯.৯)
শ্রীনিকেতন ১২.২ (১৪.৮)












Click it and Unblock the Notifications