Weather Update: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আবহাওয়া (weather) দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য আপাতত কোনও সিস্টেম নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যভারত, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগ
আবহাওয়া (weather) দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য আপাতত কোনও সিস্টেম নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যভারত, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি তুলনামূলক বাড়তে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে। মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরলেও, তা দক্ষিণবঙ্গ থেকে দূরেই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তা আগামী ২-৩ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থানের দিকে যাবে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়বে। সেক্ষেত্রে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.২ (২৬)
বহরমপুর ২৬.৬ (২৭.২)
বাঁকুড়া ২৬ (২৫.৬)
বর্ধমান ২৫ (২৫.৬)
কোচবিহার ২৫.৬ (২৮)
দার্জিলিং ১৭ (১৭.৫)
দিঘা ২৭.৪ (২৫.৯)
কলকাতা ২৬.৮ (২৬.৭)
দমদম ২৭.১ (২৬.৯)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.২)
মালদহ ২৭.৩ (২৭.৩)
মেদিনীপুর ২৭ (২৬.৬)
শিলিগুড়ি ২৪.৬ (২৫.৬)
শ্রীনিকেতন ২৫.৫ (২৫.৩)












Click it and Unblock the Notifications