আবহাওয়ার খবর: গত তিনদিনে পারদ নামল ৩ ডিগ্রি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এগোচ্ছে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলের দিকে। সেই কারণে সপ্তাহ শেষে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রির
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এগোচ্ছে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলের দিকে। সেই কারণে সপ্তাহ শেষে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সেক্ষেত্রে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও ২০ ডিগ্রির ওপরে চলে যেতে পারে। তবে বুধবারের (১৮.৭) তুলনায় এদিন (১৮.২) কলকাতার সর্বনিম্ন চাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত তিনদিনে পারদ নেমেছে প্রায় ৩ ডিগ্রির মতো।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও শুক্রবারের পরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ নভেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবারের পরে আকাশে মেঘের আনাগোনা শুরু হতে পারে। আর রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, শুক্রবারের পরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৮ (১৬.৭)
বালুরঘাট (১৬)
বাঁকুড়া ১৬.৮ (১৬.৬)
ব্যারাকপুর ১৬. ৮ (১৭.২)
বহরমপুর (১৬)
বর্ধমান ১৬ (১৬)
ক্যানিং ১৭.৬ (১৮)
কোচবিহার ১৩.২ (১৪.২)
দার্জিলিং ৯.২ (৭.২)
দিঘা (১৮.৮)
কলকাতা ১৮.২ (১৮.৭)
মালদহ ১৯.৯ (১৮.৯)
পানাগড় (১৬.৩)
পুরুলিয়া (১৫.৫)
শিলিগুড়ি ১৩.৭ (১৪.৫)
শ্রীনিকেতন ১৫.৪ (১৬.৭)

অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ
দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ১২ ঘন্টায় তা আরও ঘনীভূত হবে। এছাড়াও অপর একটি নিম্নচাপ পূর্ব-মধ্য আরব সাগরে গোয়া ও দক্ষিণ মহারাষ্ট্র উপকূলের কাছে অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে শক্তি বাড়াবে। এর জেরে ১৯ নভেম্বরের মধ্যে অন্ধ্র ও তামিলনাড়ুতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।












Click it and Unblock the Notifications