Weather Update: বাড়ল তাপমাত্রা, সপ্তাহ শেষে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

আপাতত ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি কিংবা বৃষ্টির (rain) কোনও পূর্বাভাস নেই। তবে ২০ এবং ২১ জানুয়ারি থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই সময়ে ঠান্ডা কিছুটা কমবে অর্থাৎ গরম বাড়বে। এমনট

আপাতত ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি কিংবা বৃষ্টির (rain) কোনও পূর্বাভাস নেই। তবে ২০ এবং ২১ জানুয়ারি থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই সময়ে ঠান্ডা কিছুটা কমবে অর্থাৎ গরম বাড়বে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বুধবার সকালে মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসময়ে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ২১ জানুয়ারি সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দিন দুয়ের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২১ জানুয়ারি নাগাদ উপকূলের কয়েকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবারের থেকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৮ (১০.৯)
বালুরঘাট ১১.২ (১১.৩)
বাঁকুড়া ১০.২ (১০.৪)
ব্যারাকপুর ১২ (১১.৫)
বহরমপুর ১২ ( ১২)
বর্ধমান ১২.৮ (১৪)
ক্যানিং ১২.৬ (১২)
কোচবিহার ৮.৬ (৮.৩)
দার্জিলিং ৫ (৪.৫)
দিঘা ১০.৮ (১১.১)
কলকাতা ১২.৯ (১২.৪)
মালদহ ১০.৪ (১১.৯)
পানাগড় ১১ (১০.৮)
পুরুলিয়া ৮.৫ (১০.১)
শিলিগুড়ি ৯.৭ (৮.১)
শ্রীনিকেতন ৯.৮ ( ৯.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+