ঘূর্ণিঝড় অশনির আগেই তাপমাত্রার অশনি সংকেত ! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি স
সকাল থেকে আকাশ পরিষ্কার। রাজ্যের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলির কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে। অন্যদিকে ২১ মার্চ নাগাদ ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) আছড়ে পড়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ মার্চ শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেক উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ মার্চ শনিবার সকালের মধ্যে সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রির মতো বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দিন তিনেক তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা বুধবারের মতোই। বুধবার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.২)
বালুরঘাট (২১.৮)
বাঁকুড়া (২১)
ব্যারাকপুর (২১.৮)
বহরমপুর (১৭.২)
বর্ধমান (২০.২)
ক্যানিং (২১)
কোচবিহার (১৬.৮)
দার্জিলিং (১২.৮)
দিঘা (২৫.২)
কলকাতা (২৪.৭)
মালদহ (২৩.৬)
পানাগড় (১৮.১)
পুরুলিয়া (১৯.১)
শিলিগুড়ি (১৫.৪)
শ্রীনিকেতন (১৯.৭)

তাপপ্রবাহের সতর্কবার্তা
পশ্চিম রাজস্থানের কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এদিন। শুক্রবার ১৮ মার্চ কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিন পূর্ব রাজস্থানের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এছাড়াও এদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র-কচ্ছ এবং উত্তর কোঙ্কন এলাকায়। গুজরাত, পশ্চিম্ মধ্যপ্রদেশ, বিদর্ভের কোনও কোনও জায়গায় এদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১৭ ও ১৮ মার্চ ওড়িশার এবং তেলেঙ্গানার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম ভারতে এদিন ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications