Weather Update: একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি, জেলাগুলির তাপমাত্রা ১০-এর নিচে! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটাই। তবে পারদের এই নিম্নগামী হওয়াটা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা পরপর দুটি পশ্চিমী ঝ

একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটাই। তবে পারদের এই নিম্নগামী হওয়াটা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে। যার প্রভাব এই রাজ্যেও পড়বে এমন কী ফের বৃষ্টিও হতে পারে বলে মনে করছে আবহাওয়া (weather) দফতর। যে কারণে জাঁকিয়ে শীত দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বুধবার সকালে মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা আর নামার সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী কয়েকদিন। এদিন দু-একটি ব্যতিক্রম বাদে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও তাপমাত্রা আপাতত নামার সেরকম কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিন রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। আর এই তাপমাত্রা রবিবারের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৯ (১৩.১)
বালুরঘাট ১১.৩ (১০.২)
বাঁকুড়া ১০.৪ (১৩.৬)
ব্যারাকপুর ১১.৫ ( ১৪.২)
বহরমপুর ১২ ( ১২.২)
বর্ধমান ১৪ ( ১৬)
ক্যানিং ১২ ( ১৪.৬)
কোচবিহার ৮.৩ (৮.২)
দার্জিলিং ৪.৫ (৩.৩)
দিঘা ১১.১ (১৩.৬)
কলকাতা ১২.৪ (১৫.১)
মালদহ ১১.৯ (১১.৯)
পানাগড় ১০.৮ (১২.৬)
পুরুলিয়া ১০.১ (২০.৩)
শিলিগুড়ি ৮.১ (৮.৫)
শ্রীনিকেতন ৯.৮ (১১.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+