Weather Update: ফের স্বাভাবিকের নিচে তাপমাত্রা, সঙ্গে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকে থেকে নিচে। তবে বুধবারের তুলনায় তাপমাত্রা বিশেষ একটা কমেনি। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা সামান্য বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসি

এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকে থেকে নিচে। রয়েছে উত্তরে হাওয়া। তবে বুধবারের তুলনায় তাপমাত্রা বিশেষ একটা কমেনি। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা সামান্য বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া পরিষ্কার তথা শুকনো থাকার সম্ভাবনা। আগামী দিন পাঁচেক সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে। একইভাবে আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামানাই বেড়েছে। তবে তা স্বাভাবিকের থেকে কম রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.৮ (১৩.৩)
বালুরঘাট ১৩.২ (১৩.৪)
বাঁকুড়া ১২.৬ (১২.৯)
ব্যারাকপুর ১৩ (১৩.২)
বহরমপুর ১৪ (১৪.৪)
বর্ধমান ১৩.৫ (১২.৮)
ক্যানিং ১৩ ( ১৩)
কোচবিহার ১০.৪ (১০.১)
দার্জিলিং ৪.৬ ( ৪.৮)
দিঘা ১৩.২ (১৪.২)
কলকাতা ১৪.৪ (১৪.২)
মালদহ ১৫.৪ (১৫.৪)
পানাগড় ১০.৬ ( ১১.১)
শিলিগুড়ি ৯.৭ (১০.১)
শ্রীনিকেতন ১১ (১০.৪)

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা

শ্রীলঙ্কার দক্ষিণ অংশে ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপে পরিণত হতে পারে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে ১৭ ডিসেম্বর নাগাদ।

ঘন কুয়াশার পূর্বাভাস

ঘন কুয়াশার পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর ভারতে পঞ্জাবের পাশাপাশি অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দেশের দক্ষিণ অংশে বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং আন্দামান এবং নিকোবরে আগামী দিন পাঁচেক হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের উত্তর-পশ্চিম অংশে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+