Weather Update: রাজ্যের ২ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

তাপপ্রবাহের (heatwave) কবলে রাজ্যে পশ্চিমের কয়েকটি জেলা। শুক্রবারের পরে শনিবারেও এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়ার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হাল্কা বৃষ্টির (rain)সম্

তাপপ্রবাহের (heatwave) কবলে রাজ্যে পশ্চিমের কয়েকটি জেলা। শুক্রবারের পরে শনিবারেও এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই আবহাওয়ার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হাল্কা বৃষ্টির (rain)সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্পবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবারের মধ্যে শুধুমাত্রা বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ অনুভূত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। শুক্রবার বাঁকুড়া, পানাদড় এবং আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৩.৭, ৪৩.১ এবং ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা ছিল রাজ্যের মধ্যে সব থেকে বেশি, ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও এইসব জায়গাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা শুক্রবারের মতোই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৩ (২৬.৯)
বালুরঘাট ২৬ (২২.৫)
বাঁকুড়া ২৬.৯ (২৬.৯)
ব্যারাকপুর ২৭.২ (২৬.৮)
বহরমপুর ২৬.২ (২৫.৪)
বর্ধমান ২৫.২ (২৪.৮)
ক্যানিং ২৭.৪ (২৭)
কোচবিহার ২২.৪ (২১.৮)
দার্জিলিং ১৪.২ (১৪.৪)
দিঘা ২৭ (২৭)
কলকাতা ২৭.৫ (২৭.৭)
মালদহ ২৮.১ (২৬.৩)
পানাগড় ২৬.১ (২৬.১)
পুরুলিয়া ২৬.১ (২৫.১)
শিলিগুড়ি ২৩.৭ (২৪.৮)
শ্রীনিকেতন ২৬ (২৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+