এবার সরাসরি তাপপ্রবাহের সতর্কবার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

আগের কয়েকদিনের মতোই সকালে হাল্কা শীতের আমেজ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই আবহাওয়া উধাও। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর

আগের কয়েকদিনের মতোই সকালে হাল্কা শীতের আমেজ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই আবহাওয়া উধাও। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তুলনামূলকভাবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবারের থেকে ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২১.৮ (১৯.৪)
বালুরঘাট ১৮.৮ (১৮.৪)
বাঁকুড়া ১৯.৬ (১৯.২)
ব্যারাকপুর ১৮ (১৭)
বহরমপুর ১৭ (১৭)
বর্ধমান ২০.৪ (১৮.৮)
ক্যানিং ১৯.৬ (২০)
কোচবিহার ১৬.৭ (১৬.৪)
দার্জিলিং ১৫ (১২.৪)
দিঘা ২০.৬ (২০.৬)
কলকাতা ২১.৭ (২১.২)
মালদহ ২১.৮ (২১.৯)
পানাগড় ১৭.৪ (১৭.৪)
পুরুলিয়া ১৭.৩ ( ১৭.৩)
শিলিগুড়ি ১৫.৮ (১৬)
শ্রীনিকেতন ১৭.২ (১৭)

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

গুজরাত এবং পশ্চিম রাজস্থানের সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯-৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রির মধ্যে ছিল রাজস্থান, বিদর্ভ, কোঙ্কন, গোয়ায়। ১৬ মার্চের মধ্যে তাপপ্রবাহ থেকে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ এবং পশ্চিম রাজস্থানে। বিচ্ছিন্নভাবে কোঙ্কন এলাকাতেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। গুজরাতের কোনও কোনও জায়গা এবং উপকূল কর্নাটকেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর পশ্চিম ভারতে ১৬-১৭ মার্চের মধ্যে ঘন্টায় ২৫-৩৫ কিমির মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার ওপর দিয়ে দক্ষিণ কোঙ্কন পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+