Weather Update: আগামী কয়েকদিনে কমবে তাপমাত্রা, আদৌ কি পড়বে জাঁকিয়ে শীত? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
এদিনও উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে এরপরে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে স্ব
এদিনও উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে এরপরে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে স্বাভাবিক হবে অর্থাৎ স্বাভাবিকের ওপরে থাকা তাপমাত্রা স্বাভাবিক হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা থাকলেও, তারপরেই দুদিনে তাপমাত্রা সেরকম কমার কোনও সম্ভাবনা নেই। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৬ জানুয়ারি থেকে পরবর্তী ৪-৫ দিন আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৩ (১৫)
বালুরঘাট ১০.৬
বাঁকুড়া ১৫.৪ (১৫.৪)
ব্যারাকপুর ১৫.২ (১৬.৬)
বহরমপুর ১৩ (১৪.৪)
বর্ধমান ১৫.৮ (১৬.৪)
ক্যানিং ১৫.৬ (১৮.৪)
কোচবিহার ১০.৫ (১০.৬)
দার্জিলিং ৩ (৩.৪)
দিঘা ১৩.৮ (১৭.৩)
কলকাতা ১৬.৭ (১৭.৫)
মালদহ ১৪.১ (১৮.২)
পানাগড় ১৫.৩ (১৫.১)
পুরুলিয়া ১৪.৫ (১৩.৫)
শিলিগুড়ি ১০.৪ (১০.৬)
শ্রীনিকেতন ১৫ (১৪.৮)












Click it and Unblock the Notifications