একপ্রান্তে বিচ্ছিন্ন বৃষ্টি, অন্যপ্রান্তে তাপপ্রবাহ! রঙের উৎসবের আগে বাংলার আবহাওয়ার আপডেট একনজরে

বসন্তে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে ভোরের দিকে এখনও একটু মনোরম আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

বসন্তে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে ভোরের দিকে এখনও একটু মনোরম আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েক দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ মার্চ বুধবার সকালের মধ্যে সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তুলনায় পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ছাড়াও উপকূলবর্তী দিঘা, ডায়মন্ডহারবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, অর্থাৎ গত কয়েকদিনের মতোই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। রবিবারেও এই একই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৯.৪ (১৯.৪)
বালুরঘাট ১৮.৪ (১৭.৬)
বাঁকুড়া ১৯.২ (১৯.৫)
ব্যারাকপুর ১৭ (১৭.৬)
বহরমপুর ১৭ (১৮.৬)
বর্ধমান ১৮.৮ (২১)
ক্যানিং ২০ (১৯)
কোচবিহার ১৬.৪ (১৫.১)
দার্জিলিং ১২.৪ (১১.৫)
দিঘা ২০.৬ (২০.২)
কলকাতা ২১.২ (২১.২)
মালদহ ২১.৯ (২১.২)
পানাগড় ১৭.৪ (১৭.৮)
পুরুলিয়া ১৭.৩ (১৬.১)
শিলিগুড়ি ১৬ (১৫.১)
শ্রীনিকেতন ১৭ (১৭.৬)

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন পাঁচেকে আন্দামান এবং নিকোবরে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। ১৬-১৭ মার্চ উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকরায় ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৩ মার্চ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গুজরাতে। এছাড়াও পশ্চিম রাজস্থান, কোঙ্কন, বিদর্ভ এবং কেরলেও এই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ মার্চ সৌরাষ্ট্র-কচ্ছ এবং কোঙ্কনের কোনও কোনও জায়গায় এবং পশ্চিম রাজস্থানে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ১৫০১৮ মার্চের মধ্যে পশ্চিম রাজস্থানের কোনও কোনও জায়গায় এবং ১৬-১৮ মার্চের মধ্যে ওড়িশার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+