Weather Update: শীতের দাপুটে ইনিংস অব্যাহত, কিন্তু কত দিন? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

শীত যেতে যেতেও ফিরে এসেছে। চলছে দাপুটে ইনিংস। তবে এদিন ফাল্গুন মাস পড়ে গিয়েছে। সময়ের নিরিখেই শীত যাওয়ার মুখে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস এমনটাই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে।

শীত যেতে যেতেও ফিরে এসেছে। চলছে দাপুটে ইনিংস। তবে এদিন ফাল্গুন মাস পড়ে গিয়েছে। সময়ের নিরিখেই শীত যাওয়ার মুখে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস এমনটাই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের দুটি জেলায় বুধবার নাগাদ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। তবে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকলেও, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। রবিবারের থেকে তাপমাত্রা সামান্য বেড়েছে। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১১.৮ (১২.৫)
বালুরঘাট ১৩.২ (১৩.২)
বাঁকুড়া ১২ (১২.১)
ব্যারাকপুর ১১.৮ (১১)
বহরমপুর ১৪ (১৫)
বর্ধমান ১৫ (১৫)
ক্যানিং ১২.৬ (১৩)
কোচবিহার ৮.৭ (৮.৩)
দার্জিলিং ৩.৪ (২.৬)
দিঘা ১২.৫ (১২.৬)
কলকাতা ১৪.১ (১৩.৮)
মালদহ ১৪.৮ (১৪.১)
পানাগড় ১০.৯ (১০.৬)
পুরুলিয়া ১০.১ (৯.৫)
শিলিগুড়ি ১০ (১০.৫)
শ্রীনিকেতন ১১ (১০.৭)

একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। এছাড়াও অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে পশিচম হিমালয় অঞ্চলে।
অন্যদিকে উত্তর-পশ্চিম এবং মধ্যভারতে আগামী তিনদিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পূর্বভারতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+