Weather Update: আরও শীতল কলকাতা, তাপমাত্রা নামল স্বাভাবিকের নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট

উত্তরে হাওয়া বইছে। রাতের পারা পতন শুরু হয়েছে। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নিচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা প্রায় ১ ডিগ্রি কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। জানি

উত্তরে হাওয়া বইছে। রাতের পারা পতন শুরু হয়েছে। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও নিচে নামল। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা প্রায় ১ ডিগ্রি কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আগামী দু-এক দিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমবে। তাপমাত্রা থাকতে চলেছে ১৫ ডিগ্রির নিচে। জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আরও ২-৩ ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও উল্লেখযোগ্য ভাবে বাড়বে না। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এছাড়াও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলেও জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে দু থেকে তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রাও কিছুটা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে দু থেকে তিন দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে দিয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৩ (১৪.১)
বালুরঘাট ১৩ (১৩.২)
বাঁকুড়া ১৩.৬ (১৪ )
ব্যারাকপুর ১২.৮ (১৩.৪)
বহরমপুর ১৪.৬ (১৪.৬)
বর্ধমান ১৫ ( ১৩.৮)
ক্যানিং ১৩.৬ ( ১৪)
কোচবিহার ১০.৪ (১১.১)
দার্জিলিং ৫.৩ (৬)
দিঘা ১৪.৫ (১৫.৪)
কলকাতা ১৪.২ (১৫.১)
মালদহ ১৫.৪ (১৫)
পানাগড় ১২.৩ (১১.৯)
শিলিগুড়ি ১০.২ ( ১১.২)
শ্রীনিকেতন ১১.৮ (১২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+