Weather Update: দক্ষিণে পাসিং সাওয়ার, উত্তরে বাড়বে গরম! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী পাঁচদিনেও বড় কোনও বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে গরম ও আর্দ্রতা থাকলেও বৃষ্টি না থাকায় আর্দ্রতাজনি
দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী পাঁচদিনেও বড় কোনও বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে গরম ও আর্দ্রতা থাকলেও বৃষ্টি না থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক বেশি
থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি কমের জেরে রাজ্যে ধান ও পাট চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৩ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের ৪৮ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সেরকমভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।পাসিং সাওয়ারের মতো অর্থাৎ, কিছুক্ষণের জন্য বৃষ্টি, তারপরেই মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
১৪ জুলাই বৃহস্পতিবার নাগাদ উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলকভাবে বৃষ্টিপাত বেশি হবে। তবে সেটাও উল্লেখযোগ্য কিছু নয়। অর্থাৎ পরিস্থিতি বর্তমান সময়ের মতো থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মতো তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই।

কলকাতার আকাশ আংশিক মেঘলা
এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে রয়েছে। এই দুটিই বাংলা থেকে অনেক দূরে রয়েছে। যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গ কোথাও ভারী বৃষ্টি নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৪ (২৬.৬)
বহরমপুর ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া ২৫.৫ (২৫.২)
বর্ধমান ২৫ (২৪.৮)
কোচবিহার ২৭.৮ (২৭.২ )
দার্জিলিং ১৭ (১৬.৬)
দিঘা ২৬.৪ ( ২৬.১)
কলকাতা ২৭.৫ (২৭ )
দমদম ২৭.২ (২৬.৬)
কৃষ্ণনগর ২৭.২ (২৭ )
মালদহ ২৮.৪ (২৭.৬)
মেদিনীপুর ২৬.৭ (২৬.৩ )
শিলিগুড়ি ২৬.৫ (২৬.২)
শ্রীনিকেতন ২৫ (২৬)












Click it and Unblock the Notifications