Weather Update: বৃষ্টি কমলেও জাঁকিয়ে শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টির ফলে শীত (Winter) ভাবটা থাকলেও, তাপমাত্রা ততটা কম নয়। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতির স
বৃষ্টির ফলে শীত (Winter) ভাবটা থাকলেও, তাপমাত্রা ততটা কম নয়। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তিন তিনেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে এবং ১৪ জানুয়ারি শুধুমাত্রা উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সঙ্গে হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের তুলনায় সামান্য বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৮ (১৪.৯)
বালুরঘাট ১২.৪ (১২.৪)
বাঁকুড়া ১৪.৪ (১৬.১)
ব্যারাকপুর ১৭.৪ (১৫.৮)
বহরমপুর ১৪.৪ (১৩.৩)
বর্ধমান ১৫.৬ (১৬)
ক্যানিং ১৬.৬ (২১)
কোচবিহার ১৩.৬ (১৫.৬)
দার্জিলিং ২.৮ (৫.৫)
দিঘা ১৬.৪ (১৬.৫)
কলকাতা ১৭.৭ (১৭.৫)
মালদহ ১৫.৫ (১৮)
পানাগড় ১৪.৮ (১৪.৯)
পুরুলিয়া ১৩.১ (১৪.১)
শিলিগুড়ি ১৪.৩ (১৩.৯)
শ্রীনিকেতন ১৫ (১৪.৬)

পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতর জানিয়েছে ১৬ ও ১৮ জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঢা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। যার প্রভাব ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০-২১ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। ফলে আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications