Weather Update: ঘূর্ণিঝড় অশনির রেশ কাটতেই এবার তাপমাত্রা বৃদ্ধির সংকেত! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
অন্ধ্র উপকূলের কাছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি (cyclone asani)। যা পূর্বাভাসে বলা হয়েছিল, তার সামান্যই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। বু
অন্ধ্র উপকূলের কাছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি (cyclone asani)। যা পূর্বাভাসে বলা হয়েছিল, তার সামান্যই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন সকাল থেকে তাপমাত্রা (temperature) বৃদ্ধি (increase) পেতে শুরু করেছে। বুধবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির বেশি। আগামী দিন কয়েকে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের (north bengal) জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মে শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। তবে আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না। তারপর ৩ জিন তাপমাত্রা আস্তে আস্তে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের (south bengal) সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টির কমার পূর্বাভাস দিয়ে কোনও কোনও জায়গায় শুকনো আবহাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিজাবাদ, নদিয়া জেলায় পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ মে শনিবার সকালের মধ্যে হাল্তা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর দিন তিনেকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ, হাল্কা বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসিয়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকে থেকে ১ ডিগ্রি কম। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৮)
বহরমপুর (২৫.২)
বাঁকুড়া (২৫.৯)
বর্ধমান (২২.৪)
কোচবিহার (২৫.২)
দার্জিলিং (১৩.৬)
দিঘা (২৬)
কলকাতা (২৫.১)
মালদহ (২৫.৭)
শিলিগুড়ি (২৩.৯)
শ্রীনিকেতন (২৫)












Click it and Unblock the Notifications