Weather Update: বসন্তেই তাপপ্রবাহের পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। অর্থাৎ আবহাওয়া শুকনো থাকবে। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। অর্থাৎ আবহাওয়া শুকনো থাকবে। তবে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মার্চ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। যে সব জায়গায় ন্যূনতম তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে, সেখানে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মার্চ সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। এই তাপমাত্রা ছিল খানিকটা শুক্রবারের মতো। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৯)
বালুরঘাট (১৮)
বাঁকুড়া (১৮.৬)
ব্যারাকপুর (১৮)
বহরমপুর (১৮.৬)
বর্ধমান (১৮.৬)
ক্যানিং (২০.৬)
কোচবিহার ( ১৪.৫)
দার্জিলিং (১২)
দিঘা (২১.১)
কলকাতা (২০.৯)
মালদহ (২১)
পানাগড় (১৭.১)
পুরুলিয়া ( ১৭.১)
শিলিগুড়ি (১৩.৮)
শ্রীনিকেতন ( ১৭.৩)

গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস

গ্রীষ্মের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে কোঙ্কন, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়। বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও উত্তর কর্নাটক, কেরল, মাহে এবং তামিলনাড়ুতে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল গুজরাত, বিদর্ভ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, উপকূল কর্নাটক, কেরল-মাহে, রায়ালসীমা এবং তামিলনাড়ুতে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৬ ডিগ্রির বেশি ওপরে ছিল সৌরাষ্ট্র, কচ্ছ এবং গুজরাতের অনেক জায়গায়। স্বাভাবিকের ২-৪ ডিগ্রি ওপরে ছিল রাজস্থান, ওড়িশা, কোঙ্কান এবং গোয়ায়। সৌরাষ্ট্র এবং কচ্ছের উপকূল এলাকার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল শুক্রবার। সেই পরিস্থিতি শনিবারও বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+