Weather Update: কমবে তাপমাত্রা, স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের! একনজরে বাংলার জেলাগুলির আপডেট
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। একইসঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের ত
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। একইসঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও এরপরের ২ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রির মতো কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ এপ্রিল বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী তিনদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রির মতো কমতে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। উল্লেখ করা প্রয়োজন সংলগ্ন ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। ডালটনগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আকাশ পরিষ্কার
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবারের থেকে এই তাপমাত্রা কম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.২)
বালুরঘাট (২০.২)
বাঁকুড়া (২৫)
ব্যারাকপুর (২৬.৪)
বহরমপুর (২৬.২)
বর্ধমান (২৪)
ক্যানিং (২৬.৪)
কোচবিহার (২১.৩)
দার্জিলিং (১১.৪)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৭.৩)
মালদহ (২৩.৫)
পানাগড় (২৯.৩)
পুরুলিয়া (২৪.৩)
শিলিগুড়ি (২১.৯)
শ্রীনিকেতন ( ২৫.৫)












Click it and Unblock the Notifications