Weather Update: উপকূল-সহ ১২ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও আপাতত রাজ্যের উপকূলের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সমগ্র দক্ষিণবঙ্গেই (South Bengal) তুলনামূলক বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের।

ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও আপাতত রাজ্যের উপকূলের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সমগ্র দক্ষিণবঙ্গেই (South Bengal) তুলনামূলক বৃষ্টির পরিমাণ বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গের (north bengal) ওপরের ৫ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণবঙ্গে অত্যধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ জুলাই বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হবে। একইসঙ্গে জেলাগুলির দিনের তাপমাত্রার পরিবর্তনেরও সেরকম কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশপাশের এলাকায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। সোমবারেও কলকাতায় রবিবারের মতোই বৃষ্টি হতে পারে।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত

নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে সক্রিয় অবস্থায় রয়েছে।যার জেরে উল্লিখিত এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.২ (২৬.৩)
বহরমপুর ২৬ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৮ (২৫.৯)
বর্ধমান ২৪.৪ (২৫.৬)
কোচবিহার ২৬.৮ (২৭.৪)
দার্জিলিং ১৭ ( ১৭)
দিঘা ২৬.৫ (২৫.৯)
কলকাতা ২৬.৮ (২৭.৫)
দমদম ২৬.৭ (২৬.৫)
কৃষ্ণনগর ২৭.৬ (২৬.৮)
মালদহ ২৮.২ (২৮.২)
মেদিনীপুর ২৬.৩ ( ২৬.৫)
শিলিগুড়ি ২৫.৯ (২৫.৯)
শ্রীনিকেতন ২৬.২ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+