Weather Update: কমবে তাপমাত্রা, শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, উভয় জায়গাতেই আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও সতর্কতা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনের মধ্যে ধীরে ধীরে কমবে। তবে
আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে, উভয় জায়গাতেই আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও সতর্কতা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনের মধ্যে ধীরে ধীরে কমবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই তাপমাত্রা অনেকটাই কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরবর্তী দুদিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে তার পরবর্তী দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেঘলা আকাশের সঙ্গে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.৮)
বালুরঘাট ১৮.৫ (১৪.২)
বাঁকুড়া ১৮ (১৭.৩)
ব্যারাকপুর ১৭ (১৯)
বহরমপুর ১৪.৮ (১৪.৮)
বর্ধমান ১৬.৮ ( ১৭.৬)
ক্যানিং ১৭.৪ (১৮.৬)
কোচবিহার ১০.৪ (১৪.৬)
দার্জিলিং ৬ (৬.৯)
দিঘা ১৮.১ (১৭.৭)
কলকাতা ১৮.৬ (১৮.৯)
মালদহ ১৯ (১৮.৪)
পানাগড় ১৬.৫ (১৭.২)
শিলিগুড়ি ১১ (১৩.৯)
শ্রীনিকেতন ১৬.২ (১৭.৪)

উত্তর-পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা
১৩ ডিসেম্বর রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। এর ফলে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে। পরবর্তী ৫ দিন উত্তর পশ্চিম ভারত এবং মধ্যভারতের আবহাওয়া শুকনো থাকবে। ন্যূনতম তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হবে না। তাই উত্তর পশ্চিম কিংবা মধ্যভারতে শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা না থাকলেও পরবর্তী সময়ে উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। ওড়িশা, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায় সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের হাওয়ার প্রভাবে উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলে হাল্কা বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications