Weather Update: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে একধাক্কায় নামল তাপমাত্রা! এবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় গুমোট ভাব। কিছুটা মেঘলা আকাশ। তবে গরম অন্যদিনের থেকে কম। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড

সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় গুমোট ভাব। কিছুটা মেঘলা আকাশ। তবে গরম অন্যদিনের থেকে কম। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) রেশ কাটলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাইতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ১২ মে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন তিনেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী সময়ে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার

দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রথম ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া এবং উল্লিখিত জেলাগুলিতে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারা দিন এই পরিস্থিতি চলতে পারে। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এর পরে তাপমাত্রা ফের ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে গত দুদিনের মতোই মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.৫ (২৪.৬)
বহরমপুর ২৬.২ (২৫.২)
বাঁকুড়া ২৫.৫ (২৫.৬)
বর্ধমান ২২ (২৫)
কোচবিহার ২৪.৩ (২৩.৫)
দার্জিলিং ১৩.৬ (১৩.৬)
দিঘা ২৬ (২৭.৯)
কলকাতা ২৬.২ (২৭.৭)
মালদহ ২৫.৮ (২৬.১)
শিলিগুড়ি ২৩.৭ (২৩.৯)
শ্রীনিকেতন ২৫.১ (২৫.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.৭ (৩৫)
বহরমপুর ৩১.২ (৩৩)
বাঁকুড়া ৩৩.৮ (৩৫.২)
বর্ধমান ৩৩.৬ (৩৫)
কোচবিহার ৩৩.৪ (৩৪.৬)
দার্জিলিং ২০.৪ (২১)
দিঘা ৩৫.৪ (৩৫.২)
কলকাতা ৩৩.৩ (৩২.৩)
দমদম ৩৩.৭ (৩২.৪)
কৃষ্ণনগর ৩০.৪ (২৯.৪)
মালদহ ৩৪.৮ (৩৬.৩)
মেদিনীপুর ৩২.৭ (৩৪.৭)
শিলিগুড়ি ৩৪.২ (৩৫.৭)
শ্রীনিকেতন ৩৪.২ (৩৪.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+