আবহাওয়ার খবর: উত্তরে হাওয়ার মধ্যেও দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা! উত্তরবঙ্গের আপডেট একনজরে
সকাল থেকে উত্তরে হাওয়া থাকলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বেড়েছে সর্বনিম্ন তাপামাত্রা। সেই তালিকা থেকে বাদ যায়নি কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে
সকাল থেকে উত্তরে হাওয়া থাকলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বেড়েছে সর্বনিম্ন তাপামাত্রা। সেই তালিকা থেকে বাদ যায়নি কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া (Weather) তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তারপর তাপমাত্রা ফের বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে কুয়াশার দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১১ নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াও শুকনো থাকবে। আগামী দু থেকে তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তারপর তাপমাত্রা ফের বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও, উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বুধবারের পর থেকে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া শুকনো থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ১৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.২)
বালুরঘাট ১৭.৪ (১৭.৫)
বাঁকুড়া ১৬.৫ (১৫.৭)
ব্যারাকপুর ১৭.২ (১৮.২)
বহরমপুর ১৮.৬ (১৯)
বর্ধমান ১৭.৬ (১৭)
ক্যানিং ১৮.৪ (১৮)
কোচবিহার ১৩.৬ (১৪.৭)
দার্জিলিং ৮.৬ (৮.৫)
দিঘা ১৭.৩ (১৭)
কলকাতা ১৮.৯ (১৮.৩)
মালদহ ২০.৬ (২০.১)
পানাগড় ১৬.৩ (১৬)
পুরুলিয়া ১৪.৫ (১৪.১)
শিলিগুড়ি ১৪.১ (১৫)
শ্রীনিকেতন ১৫.৮ (১৫)

দক্ষিণে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে এই এলাকাতেই একটি নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনা রয়েছে। যার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উত্তর তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে। ১১ নভেম্বর নাগাদ তা উপকূলে পৌঁছবে। উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এরপরেই পাঁচদিন। নিম্নচাপের কারণে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে উপকূলে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, পূর্ব-মধ্য আরব সাগরের ওপরে থাকা নিম্নচাপ পশ্চিম দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এক্ষেত্রেও ঝড়ের পূর্বাভাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications