Weather Update: বাংলার ওপরে ঘূর্ণাবর্ত, হতে পারে শিলাবৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সোমবারের মতোই ভোরের দিকে খানিকটা শীতল আবহাওয়া। তবে বেলা বাড়তেই বেড়েছে তাপমাত্রা। সোমবারের মতো মঙ্গলবারেও ন্যূনতম তাপমাত্রা রয়েছে রবিবারের তুলনায় কম। বঙ্গ জুড়েই আপাতত মেঘমুক্ত আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (wea

সোমবারের মতোই ভোরের দিকে খানিকটা শীতল আবহাওয়া। তবে বেলা বাড়তেই বেড়েছে তাপমাত্রা। সোমবারের মতো মঙ্গলবারেও ন্যূনতম তাপমাত্রা রয়েছে রবিবারের তুলনায় কম। বঙ্গ জুড়েই আপাতত মেঘমুক্ত আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৮ (১৭.৯)
বালুরঘাট ১৭.৪ ( ১৬.২)
বাঁকুড়া ১৮.১ (১৭.৭)
ব্যারাকপুর ১৮.৬ (১৮)
বহরমপুর ১৮.২ (১৮)
বর্ধমান ১৮ (১৮.৪)
ক্যানিং ১৯.৪ (১৯.৪)
কোচবিহার ১৪.১ (১৩.৯)
দার্জিলিং ১২ (১১.৬)
দিঘা ১৯.১ (১৯.৩)
কলকাতা ২০.৬ (২০.২)
মালদহ ২০.৩ (২০.৭)
পানাগড় ১৭.১ (১৫.৮)
পুরুলিয়া ১৬.১ (১৫.১)
শিলিগুড়ি ১৫ (১৫.৪)
শ্রীনিকেতন ১৭ (১৫.৬)

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদের এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।
মান্নার উপসাগর থেকে উত্তর তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ তামিলনাড়ুতে। এছাড়া পূবালী হাওয়ার কারণে বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, গুজরাত, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে। শিলাবৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+