Weather Update: এবার ঘূর্ণিঝড় 'অশনি'-সংকেত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আপাতত দিন দুয়েক বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। সেই কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। তবে রবিবার বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে মঙ্গল থেকে শুক্রবার তার প্রভ

আপাতত দিন দুয়েক বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। সেই কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। তবে রবিবার বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে মঙ্গল থেকে শুক্রবার তার প্রভাব পড়তে পারে গাঙ্গেয় বাংলায়।

বৃষ্টি কমবে উত্তরবঙ্গে

বৃষ্টি কমবে উত্তরবঙ্গে

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পাঁচ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দু-তিন দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার

দু-তিন দিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ মে রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ মে সোমবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত তাপমাত্রার সামান্য বৃদ্ধির সম্ভাবনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা

এদিনও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড় 'অশনি'-সংকেত

ঘূর্ণিঝড় 'অশনি'-সংকেত

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ আন্গামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে, তা এদিন গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং রবিবার ৮ মে নাগাদ তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০ মে নাগাদ অন্ধ্র-ওড়িশার উপকূলের কাছে অবস্থান করবে। এরপর তার গতিপথ কোন দিকে হতে পারে, সেদিকে নজর রাখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১০ থেকে ১৩ মে অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৮ (২৩.২)
বহরমপুর ২৪.৪ (২২.৬)
বাঁকুড়া ২৪.৪ (২২.৪)
বর্ধমান ২৪ (২১.৬)
কোচবিহার ২১.৪ (২২.৪)
দার্জিলিং ১৩.৬ (১৩.৪)
দিঘা ২৬ (২৬.৬)
কলকাতা ২৭.২ (২৫.২)
মালদহ ২৪ (২৪.৮)
শিলিগুড়ি ২৪.১ (২২.৯)
শ্রীনিকেতন ২৩.৮ (২০.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+