Weather Update: ভোরে ঠান্ডার অনুভূতি, ভিজতে চলেছে বিস্তীর্ণ এলাকা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন ভোরে তাপমাত্রা ছিল তুলনামূলক কম। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে।
সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন ভোরে তাপমাত্রা ছিল তুলনামূলক কম। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গেও। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ মার্চ বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে রবিবারের থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৯ (১৮.৫)
বালুরঘাট ১৬.২ ( ১৭.২)
বাঁকুড়া ১৭.৭ ( ১৮.৫)
ব্যারাকপুর ১৮ (১৯.৬)
বহরমপুর ১৮ (১৭ )
বর্ধমান ১৮.৪ (১৮.৪)
ক্যানিং ১৯.৪ (২০.৪)
কোচবিহার ১৩.৯ (১৫.১)
দার্জিলিং ১১.৬ (৭.৮)
দিঘা ১৯.৩ (২১.৭)
কলকাতা ২০.২ (২১.৫)
মালদহ ২০.৭ (১৯.৬)
পানাগড় ১৫.৮ (১৫.৮)
পুরুলিয়া ১৫.১ (১৪.৫)
শিলিগুড়ি ১৫.৪ (১৪.৮)
শ্রীনিকেতন ১৫.৬ (১৬.৫)

ভিজবে দেশের বিস্তীর্ণ এলাকা
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যার জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এদিন বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে হরিয়ানা-চণ্ডীগড়ে।
অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৯ ও ১০ মার্চ নাগাদ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানায়।
পূবালী হাওয়ার জেরে ৭ থেকে ১০ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, গুজরাত, পূর্ব রাজস্থান এবং মধ্যপ্রদেশে।












Click it and Unblock the Notifications