Weather Update: হতে পারে তুষারপাত, তাপমাত্রা কমবে ৩-৫ ডিগ্রি! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) দুর্যোগ কেটে গিয়েছে। এদিন থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।
ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad) দুর্যোগ কেটে গিয়েছে। এদিন থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। এদিন সকালে শীতের অনুভূতি থাকলেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের থেকে বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা সামান্য বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতেই দক্ষিণবঙ্গেও আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৮ ( ১৮.৯)
বালুরঘাট ১৭.৬ (১৭.২)
বাঁকুড়া ১৯.৭ (১৮.৭)
ব্যারাকপুর ২০.৪ (২০)
বহরমপুর ১৫ (১৫.২)
বর্ধমান ১৭.৬ (১৮)
ক্যানিং ২০ (২০.৪)
কোচবিহার ১৪.৪ (১৪ )
দার্জিলিং ৭.৮ (৮.৮)
দিঘা ১৯ (১৯.৪)
কলকাতা ২১ (২০.৬)
মালদহ ২০.১ (২০.৬)
পানাগড় (১৯.৫)
শিলিগুড়ি ১৪.১ (১৪)
শ্রীনিকেতন ১৮.৮ (১৯.২)

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস
- আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝধারি বৃষ্টিপাত হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরলে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ুতে।
- নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। যার জেরে ৮ এবং ৯ ডিসেম্বর বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।
- পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, গুজরাত, মধ্যভারত এবং পূর্ব ভারতে আগামী দিন কয়েকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
- আগামী দিন তিনেক পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর প্রদেশে কোনও কোনও জায়গায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী তিন থেকে চারদিন সারা দেশে আবহাওয়ার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications