Weather Update: সোমবারও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিনও বৃষ্টির (rain) সম্ভাবনা। তবে বেশি বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে থাকার সময়ে ঘূর্ণিঝড

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিনও বৃষ্টির (rain) সম্ভাবনা। তবে বেশি বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে থাকার সময়ে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ক্রমেই তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এদিন রাজ্যের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমেনি, তুলনায় অনেক জায়গাতেই রবিবারের তুলনায় তা বেশি। মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নতি হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি ৩ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপর ধীরে ধীরে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় তুলনামূলকভাবে বৃষ্টি একটু বেশিই হবে। পরবর্তী ২৪ ঘন্টায় সাধারণভাবে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, এরপরে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রির মতো নিচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রির মতো বেশি থাকবে। গত ২৪ ঘন্টায় আলিপুরে ৬৭.৮ মিমি এবং দমদমে ৮৫ মিমি বৃষ্টিপাত হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৮.৯ (১৯.৭)
বালুরঘাট ১৭.২
বাঁকুড়া ১৮.৭ (১৯.৮)
ব্যারাকপুর ২০ (১৯.৮)
বহরমপুর ১৫.২ (১৫)
বর্ধমান ১৮ (১৬.৬)
ক্যানিং ২০.৪ (২০.৪)
কোচবিহার ১৪ (১৩.৬)
দার্জিলিং ৮.৮ (৮.৪)
দিঘা ১৯.৪ (১৯.২)
কলকাতা ২০.৬ (২০)
মালদহ ২০.৬ (২৯.৯)
পানাগড় ১৯.৫ (১৯.৩)
শিলিগুড়ি ১৪ (১৪.২)
শ্রীনিকেতন ১৯.২ (১৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+