Weather Update: আপাতত স্বস্তির আবহাওয়া উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস একনজরে
সকাল থেকে সূর্যের তেজ বিশেষ নেই কলকাতা ও আশপাশের এলাকায়। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শু
সকাল থেকে সূর্যের তেজ বিশেষ নেই কলকাতা ও আশপাশের এলাকায়। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুকনোই থাকবে।

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
গত কয়েকদিনের মতোই এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর মধ্যে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে ওপরের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ এপ্রিল বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার রাজ্যের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা ছিল পুরুলিয়ায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আগের দিনের মতোই অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা সোমবারের থেকে কম। সোমবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৮ (২৬.২)
বালুরঘাট ২৬.৮ (২৩.৬)
বাঁকুড়া ২৪.৭ (২৫.৫)
ব্যারাকপুর ২৬ (২৬.৪)
বহরমপুর ২৫.৪ (২৫.২)
বর্ধমান ২৪.৮ (২৪.৪)
ক্যানিং ২৫.৪ (২৭)
কোচবিহার ২২.২ (২২.৩)
দার্জিলিং ১২.৪ (১২.৮)
দিঘা ২৬.৬ (২৭.১)
কলকাতা ২৬.৭ (২৭.২)
মালদহ ২৫.৯ (২৫.৭)
পানাগড় ২৫.১ (২৫.৯)
পুরুলিয়া ২৪.৫ (২৪.৫)
শিলিগুড়ি ২৩.৫ (২৩.১)
শ্রীনিকেতন ২৪.৭ (২৫.৯)

বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী দুদিন একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা পঞ্জাব, দক্ষিণ হরিয়ানা এবং দিল্লিতে। পরবর্তী তিন দিন এইসব এলাকাতেই বিচ্ছিন্নভাবে কোনও কোনও এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও আগামী ৫ দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশে। ৫-৭ এপ্রিলের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশে। এদিন এই পরিস্থিতি তৈরি হতে পারে বিহার, পশ্চিম বিদর্ভ, ঝাড়খণ্ড এবং গুজরাতে।












Click it and Unblock the Notifications