Weather Update: সকাল থেকেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস
সকাল থেকে মেঘলা আকাশ। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির আবহাওয়া (weather) রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সকাল থেকে বিভিন্ন সময়ে বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সকাল থেকে মেঘলা আকাশ। তবে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তির আবহাওয়া (weather) রয়েছে। আবহাওয়া দফতরের তরফে সকাল থেকে বিভিন্ন সময়ে বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায়, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে হলুদ-কমলা সতর্কতা
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ মে বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে সব জেলাতেই প্রথম ২৪ ঘন্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় জেলাগুলির কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৩৫-এর নিচে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে ঝড়-বৃষ্টি। যে কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। একসপ্তাহ আগে যেখানে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রির আশপাশে, এখন তা নেমে গিয়েছে ৩৪ ডিগ্রিতে। অন্য জেলা কিংবা শহরগুলিতেও একই পরিস্থিতি। সোমবার সবকটি জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির নিচে। আবহাওয়া দফতরের ভাষায় যা স্বাভাবিকের থেকে নিচে।

কলকাতায় মেঘলা আকাশ-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
কলকাতার আকাশ আংশিক মেঘলা, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলিসিয়াল। সোমবার যা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০.৯ ( ২২.৮)
বহরমপুর ২১.৬ (২৪)
বাঁকুড়া ২৩.৪ (২১.৩ )
বর্ধমান ১৭ (২১)
কোচবিহার ২১.১ (২২.৬)
দার্জিলিং ১১.৪ (১২.৫)
দিঘা ২৭.৬ (২২.৫)
কলকাতা ২৬.৬ (২১.৮)
মালদহ ২০.৫ (২৪.৮)
শিলিগুড়ি ২২.১ (২৩.২)
শ্রীনিকেতন ১৯.৭ (২২.৭)












Click it and Unblock the Notifications