Weather Update: নতুন বছরের শুরুতেই ভারী তুষারপাতের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস! বাংলার আবহাওয়ার আপডেট একনজরে
সকাল থেকে আকাশ পরিষ্কার। বলা যেতে পারে প্রবল করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে ঝকঝকে একটা কাজের দিন শুরু উত্তরে হাওয়ার মধ্যে। এদিন কোথাও তাপমাত্রা সামান্য নেমেছে আবার কোথাও তা সামান্যই বেড়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে
সকাল থেকে আকাশ পরিষ্কার। বলা যেতে পারে প্রবল করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে ঝকঝকে একটা কাজের দিন শুরু উত্তরে হাওয়ার মধ্যে। এদিন কোথাও তাপমাত্রা সামান্য নেমেছে আবার কোথাও তা সামান্যই বেড়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্যই কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেলেও, ৫ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা কিছুটা বাড়বে। ফের করে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে তা অবশ্য বলতে পারেনি আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা এবং আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন রবিবারের তুলনায় সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন হয়নি। এদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলিসিয়াসই রয়েছে। যা স্বাভাবিক বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৬ (১১.৪)
বালুরঘাট ১০ (১২.৮)
বাঁকুড়া ১২ (১১)
ব্যারাকপুর ১১.৬ ( ১৩)
বহরমপুর ১০ (১১)
বর্ধমান ১২ (১৩)
ক্যানিং ১৩ (১৩.৪)
কোচবিহার ১২.৪ (১২.৬)
দার্জিলিং ৫ (৪.৫ )
দিঘা ১২.৫ (১১.৯)
কলকাতা ১৩.৫ (১৩.৫)
মালদহ ১১.৭ (১২.৫)
পানাগড় ১১.৮ (১১.২)
পুরুলিয়া ১০.১ ( ১০.১)
শিলিগুড়ি ১০.৪ ( ১১.৯)
শ্রীনিকেতন ১০.৫ (১০)

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী তুষারপাতের সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে ৪-৬ জানুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৪ ও ৫ জানুয়ারি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৫ জানুয়ারি নাগাদ।
এর জেরে ৫-৭ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানাস চণ্ডীগড়, গিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে।
অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে ৭-৯ জানুয়ারির মধ্যে। এর ফলেই পশ্চিম হিমালয় অঞ্চলে ৭-৯ জানুয়ারির মধ্যে বৃষ্টি কিংবা তাষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে ৮ জানুয়ারি বিচ্ছিন্নভাবে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৭-৯ জানুয়ারির মধ্যে ভারী বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থান এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৯ জানুয়ারি নাগাদ।












Click it and Unblock the Notifications