Weather Update: সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! একনজরে বংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ আশপাশের এলাকায়। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তরবঙ্গও (Northe Ben

সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ আশপাশের এলাকায়। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তরবঙ্গও (North Bengal)।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই রবিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৩ জুলাই বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।তবে সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসআপাতত নেই। তবে পূর্ব-পশ্চিম অক্ষরেখা দক্ষিণবঙ্গমুখী। সেই কারণে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন উপকূলের কাছের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, বলা হয়েছে পূর্বাভাসে।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৫ (২৫.৮)
বহরমপুর ২৬ (২৫.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৬.৩)
বর্ধমান ২৪.২ (২৫ )
কোচবিহার ২৬.৬ (২৬.১)
দার্জিলিং ১৬ (১৬.৮)
দিঘা ২৫ (২৭.৭)
কলকাতা ২৭.২ (২৭.৬)
দমদম ২৭.১
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.৬)
মালদহ ২৭.৭ (২৬.৮)
মেদিনীপুর ২৬.২ (২৭.৫)
শিলিগুড়ি ২৫.৪ (২৫.২)
শ্রীনিকেতন ২৬.১ (২৭)

২-৩ দিনে দেশের পুরো অংশে বর্ষা

২-৩ দিনে দেশের পুরো অংশে বর্ষা

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পঞ্জাব ও হরিয়ানার সমগ্র অংশে পৌঁছে গিয়েছে। ১ জুলাই তা রাজস্থানের বড় অংশে পৌঁছেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনের মধ্যেরাজস্থান ও গুজরাতের সমগ্র অংশে পৌঁছে যাবে। আর তা হলেই মৌসুমী বায়ু দেশের সব অংশেি পৌঁছে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+