Weather Update: অস্বস্তিকর গরমের মধ্যেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! বাংলার আবহাওয়ার আপডেট একনজরে

অস্বস্তিকর গরমের মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

অস্বস্তিকর গরমের মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ এপ্রিল রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা শুক্রবারের থেকে বেশি। শুক্রবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের তেকে ২ ডিগ্রি ওপরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৫)
বালুরঘাট
বাঁকুড়া (২৫.৯)
ব্যারাকপুর (২৭.২)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২৪)
ক্যানিং (২৬.৪)
কোচবিহার (২১.৮)
দার্জিলিং (১৩.৫)
দিঘা (২৬.৮)
কলকাতা (২৬.৯)
মালদহ (২৪.৩)
পানাগড় (২৬.৮)
পুরুলিয়া (২৫.৫)
শিলিগুড়ি (২৬.৬)
শ্রীনিকেতন (২৬.৬)

একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস

একদিকে তাপপ্রবাহ অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস

আগামী দিন পাঁচেকে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ, দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ, গুজরাত, ছত্তিশদড়, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানায়।
অন্যদিকে পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রবল দক্ষিণ-পশ্চিম হাওয়া উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে যাওয়ার কারণে, আগামী পাঁচ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+