Weather Update: সাগরে সক্রিয় নিম্নচাপ, ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
সকাল থেকে আকাশ পরিষ্কার। সেরকমভাবে কুয়াশার প্রভাব দেখা যায়নি। তবে ভোরের দিকে বেশ খানিকটা আরামদায়ক আবহাওয়া ছিল এদিন। সোমবারের তুলনায় এদিন খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দুটি এবং
সকাল থেকে আকাশ পরিষ্কার। সেরকমভাবে কুয়াশার প্রভাব দেখা যায়নি। তবে ভোরের দিকে বেশ খানিকটা আরামদায়ক আবহাওয়া ছিল এদিন। সোমবারের তুলনায় এদিন খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দুটি এবং পশ্চিমের চারটি জেলায় হাল্কা বৃষ্টির (rain) পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পাশাপাশি আগামী দিন পাঁচেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ মার্চ বুধবার সকালের মধ্যে পশ্চিমের চার জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.১)
বালুরঘাট ( ১৬)
বাঁকুড়া (১৮.১)
ব্যারাকপুর (১৮.৮)
বহরমপুর (১৭.২)
বর্ধমান (১৮)
ক্যানিং (১৯)
কোচবিহার (১৪)
দার্জিলিং ( ৫ )
দিঘা (২১.৮)
কলকাতা (২০.৪)
মালদহ (১৮.১)
পানাগড় (১৭.১)
পুরুলিয়া (১৬.১)
শিলিগুড়ি (১৪.৭)
শ্রীনিকেতন (১৭ )

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা ক্রমেই স্পষ্ট হবে এবং আগামী তিন দিনে শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হবে। তবে এর প্রভাবে ৩ ও ৪ মার্চ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালে। ৪ মার্চ নাগাদ রায়ালসীমাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications