Weather Update: মাটি হতে পারে পুজোর বাজার, বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। পুজো প্রায় এসে গিয়েছে। পচা ভাদ্রের প্যাচপ্যাচে গরম উপেক্ষা করেই পুজোর বাারে মেতেছেন সকলে। কিন্তু নিশ্চিন্তে সেই পুজোর বাজার করতে পারবেন কতোদিন। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। গভীর নিম্নচাপের সতর্কতা জারি করা হয়েছে।

আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও বাড়বে বৃষ্টির দাপট। অর্থাৎ ভ্যাপসা গরম থেকে মুক্তি মিললেও পুজোর বাজার ধাক্কা খেতে পারে।

rain

শ্রাবণের মেঘ কাটতেই রোদঝলমলে নীল আকাশ দেখা দিয়েছে। ভাদ্রের প্রখর রোদ আর প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা। তবু ভাদ্র এলেই একটা গোপন আনন্দ ভর করে গোটা রাজ্যে। পুজো আসছে। সারাটা দিন রোদ ঝলমলে নীল আকাশ। মাঝে মধ্যে সাদা মেঘের আনাগোনা। আর দু এক পশলা হঠাৎ বৃষ্টি। পচা ভাদ্রের গরমেই ঘামতে ঘামতে পুজোর বাজার করা।

কিন্তু সেই পুজোর বাজারে কাঁটা হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সেদিকেই ইঙ্গিত করছে। অগাস্টের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণ হয়েছে। বর্ষা কার্যত অগাস্ট মাসেই পেয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ অবশ্য জুনের প্রথম থেকেই বর্ষার রুদ্ররূপ দেখেছে। এখনও বৃষ্টি হয়ে চলেছে।

আগামী সপ্তাহের শুরুতে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মাস পয়লায় বেতনের পর মাসের দ্বিতীয় সপ্তাহে পুজোর বাজার জমে ওঠার কথা কিন্তু সেখানে হঠাৎ করে ভারী বৃষ্টির ভ্রুকুটিতে ধাক্কা খাবে পুজোর বাজার। সেই সঙ্গে পুজোর ব্যবসাতেও ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষণ ঘটিয়ে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+