Weather Update: রোদ ঝলমলে আকাশ কতদিন? মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

সোমবারের পরে মঙ্গলবারেও রোদ ঝলমলে আকাশ শহরে। তার সঙ্গে গরম তো রয়েইছে। তবে মহালয়ার দিনও কি এমনই থাকবে আবহাওয়া এই নিয়ে শঙ্কার মেঘ ঘনিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধবার থেকেই নাকি বদলে যাবে আবহাওয়া।

বুধবার মহালয়া। অর্থাৎ শারদীয়া উৎসবের সূচনা হয়ে যাবে। কিন্তু একেবারেই বৃষ্টি মুক্ত হবে না শারদীয়ার সূচনা। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দু-একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Update

রাজ্যের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ পুজোর সপ্তাহ জুড়ে চলবে বর্ষণ। মহালয়া থেকেই কলকাতা শহরে পুজো শুরু হয়ে যায়। জেলার একাধিক পুজোর উদ্বোধনও হয়ে যায় মহালয়ার পরেই। দ্বিতীয়া তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ঢল নামে দর্শনার্থীদের।

কিন্তু একেবারেই মেঘমুক্ত হবে না আকাশ। আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা। শারদীয়া উৎসবের সূচনা লগ্ন থেকেই কাঁটা হয়ে দাঁড়াবে বৃষ্টি। দেবী পক্ষের শুরুতেই রাজ্যের সাত জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির দাপট বাড়বে দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝেঁপে নামবে বৃষ্টি। আগামীকাল উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন আগেই প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তবঙ্গ। নাগাড়ে বর্ষণে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছিল। পুজোর মুখে পর্যটনে শঙ্কার মেঘ ঘনীয়েছিল। তবে মেঘ কেটে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে গত ২ দিন ধরে। জলপাইগুড়ি থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আবার মেঘের ঘনঘটা সেই রোমাঞ্চে ধাক্কা খেতে চলেছে।

তবে অক্টোবরের মাঝামাঝি থেকেই বর্ষা বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজো মেঘ মুক্ত হবে না। ভারী বর্ষণ না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অক্টোবরের মাঝামাঝি থেকে বাতালে আপেক্ষিক আর্দ্রতা কমতে শুরু করবে। শুষ্ক আবহাওয়া তৈরি হবে। অর্থাৎ বর্ষা বিদায় নিয়ে শীতের আগমনের পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+