Weather Update: শিয়রে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

মেঘে ঢেকেছে আকাশ। সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। কলকাতা সহ রাজ্যের ১৩ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই আগামী কয়েকদিন বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ওড়িশা থেকে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। তার জেরে বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকেছে। তেমন বৃষ্টি বা হলেও গমোট গরমে নাজেহাল দশা শহরবাসীর।

Weather

কলকাতা থেকে জেলা সর্বত্রই বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ। আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল বুধবার থেকে বৃ়ষ্টি বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগে থেকেই সেকারণে এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমানে। সপ্তাহান্তের বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১১টি জেলায় হালকা বৃষ্টি হবে। আবার রবিবার বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে। সোমবার থেকে একেবারেই কমে যাবে বৃষ্টি এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অর্থাৎ সপ্তান্তের বৃষ্টির দাপটে বাড়বে। কাজেই পুজোর বাজার যে মাটি হতে পারে তাতে কোনও সন্দেহ নেই। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর । তারমধ্যেই চলছে পুজোর বাজার। সপ্তাহান্তের দিনগুলিতে দোকানে বাজারে ভিড় বেশি থাকে। সপ্তাহান্তে বৃষ্টি হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের ক্ষতি হয়। কিন্তু প্রকৃতির খামখেয়ালি পনা থেকে রেহাই পাওয়া কঠিন। যাঁরা সপ্তাহান্তে পুজোর বাজার করবেন ভাবছেন তাঁরা সঙ্গে রাখুন ছাতা-রেনকোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+