Weather Update: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দ্বিতীয়া থেকেই বদলে যাবে আবহাওয়া, সতর্কতা জারি এই জেলাগুলিতে

পুজোর মুখে ফের ভাসবে বাংলা। আগামীকাল থেকেই ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামীকাল থেকে একাধিক জেলায় বষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মহালয়ার ভোর থেকেই হালকা বৃষ্টিতে ভিজেছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার মাঝেই দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। দুর্গাপুজোতেও বৃষ্টি থেকে মুক্তি নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে সেই বৃষ্টি বড় কোনও দুর্যোগের আকার নেবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Update

তবে আগামীকাল থেকে ফের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে ২ দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সঙ্গে মেঘলা আকাশ থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। ৪ অক্টোবর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বৃহস্পতিবার দিল্লি থেকে বিদায় নিচ্ছে বর্ষা। কিন্তু বঙ্গের সে সময় আসতে এখনও দেরি রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামীকাল সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেকারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে এই নিম্নচাপের প্রভাবে পুজোর আগে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পুজো মুখে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে পাহাড়ে। তার মধ্যে অই বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে পর্যটকদের। তবে উত্তরবঙ্গের আর কোনও জেলায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্র এবং শনিবার গোটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইতিমধ্যেই শহরের একাধিক পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+